মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি তাজা ককটেল উদ্ধার

whatsapp sharing button

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি তাজা ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধায় ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অভিযান চালিয়ে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।’

তালেবুর রহমান জানান, ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল।