যেই সরকারই ক্ষমতায় আসুক তার সাথেই কাজ করবে ভুটান : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল 

whatsapp sharing button

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

রোববার রাত ৮ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল জানান, ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য, জ্বালানি ও দুই দেশের স্বার্থ–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলেও দুই পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

মির্জা ফখরুল আরও বলেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে। তিনি জানান, ‘যেই সরকারই ক্ষমতায় আসুক সেই সরকারের সঙ্গে কাজ করবে’ বলে মন্তব্য করেছেন ভুটানের প্রধানমন্ত্রী।

বিএনপি মহাসচিব বলেন, আগামীতে বাংলাদেশে যেই সরকারই ক্ষমতায় আসুক, সেই নতুন সরকারের সঙ্গে কাজ করতে ভুটান অধীর আগ্রহে রয়েছে। একইসঙ্গে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে ভুটানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।

জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে একটি ফুলের তোড়া দিয়েছেন । মহাসচিব ঐ ফুলের তোড়া হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তিনি বেগম খালেদা জিয়া-কে পৌঁছে দেবেন