সন্ধ্যার পর ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত

whatsapp sharing button

ফের ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মৃদুু ভূমিকম্প অনুভূত হয়।এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। 

গত ৩৬ ঘণ্টার কম সময়ে এ নিয়ে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো।

জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী থেকে ৩ মাইল দূরে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৬ দশমিক ২ মাইল। 

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়।  এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ৬ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।