সেনাপ্রধানের সাথে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

whatsapp sharing button

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রবিবার (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আইএসপিআর জানায়, কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরো জোরদার এবং পারস্পরিক সামরিক সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন।

এছাড়া,যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মতবিনিময় করেন। অ্যাডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে করাচি এবং উত্তর আরব সাগরে অনুষ্ঠিত যৌথ অনুশীলন এএমএএনে বাংলাদেশের অংশগ্রহণকারীদের পেশাদারির ভূয়সী প্রশংসা করেন।