৪৮ হাজার পুলিশ সদস্য সম্পন্ন করেছে নির্বাচনি প্রশিক্ষণ

whatsapp sharing button

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে সব বাহিনী। এরই মধ্যে ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলে জানিয়েছে হেডকোয়ার্টার্স। মঙ্গলবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

এছাড়া দেশের ৪৫ হাজার ভোটকেন্দ্রে নিয়োগের লক্ষ্যে ৫ লাখ ৮৫ হাজার আনসার ও ভিডিপি সদস্য প্রশিক্ষণ নিচ্ছেন। এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার সশস্ত্র এবং ৪ লাখ ৫০ হাজার নিরস্ত্র সদস্য রয়েছেন। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ১৩ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন।