স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা অধিদপ্তরের সাত উপ-মহাপরিদর্শককে বদলি করা হয়েছে।
(২১ জুলাই) সোমবার (রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব হাফিজ আল আসাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয় । বদলিকৃত কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক টিপু সুলতানকে ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক (২), কাশিমপুরে বদলি করা হয়েছে।
খুলনা বিভাগের উপ-মহাপরিদর্শক অসীম কান্তি পালকে বরিশাল বিভাগের কারা উপ-মহাপরিদর্শক, বরিশাল বিভাগের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসেনকে সিলেট বিভাগের কারা উপ-মহাপরিদর্শক, রংপুর বিভাগের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলামকে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক, সিলেট বিভাগের উপ-মহাপরিদর্শক মোহা: ছগির মিয়াকে চট্টগ্রাম বিভাগের উপ-মহাপরিদর্শক, রাজশাহী বিভাগের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেনকে রংপুর বিভাগের উপ-মহাপরিদর্শক এবং কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মনির আহমদকে খুলনা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।