শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া

whatsapp sharing button

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় সাত বছর পর তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। বুধবার রাত ১১টার দিকে রাজধানীল শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি¯’লে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এর আগে নীল রঙের একটি কারে করে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজা থেকে বেরুন। শেরে বাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি ঠিক কবরে সামনে এসে দাঁড়ায়। গাড়িতে বসেই তিনি মোনাজাতে অংশ নেন।

গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে তার দুই ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন।

জিয়াউর রহমানের কবরে সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ¯’ায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারসহ নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।

জাহিদ হোসেন বলেন, ম্যাডাম রাতে ই”ছা প্রকাশ করেছেন উনার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তখন একরকম দ্রুত তার ব্যব¯’া করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়।