মেসি-বুসকেতস জুটির রেকর্ড

whatsapp sharing button

সতীর্থ হিসেবে একসঙ্গে সবেচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি ও বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা মিডফিল্ডার সের্হিও বুসকেতস।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকসের (আইএফএফএইচএস) প্রকাশিত তথ্য উঠে এসেছে এই রেকর্ড।

পেশাদার ফুটবলে মেসি ও বুসকেতস একসঙ্গে খেলেছেন ৬৫৩ ম্যাচ। এটি জুটি বেঁধে একসঙ্গে ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড।

জুটির শুরুটা ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর। দুজনে বার্সেলোনার হয়ে খেলেছেন ৫৬৯ ম্যাচ, আর ৮৪টি ইন্টার মায়ামির হয়ে। মেসি খেলা চালিয়ে গেলেও গত বছর অবসরে গেছেন বুসকেতস।

এই তালিকায় দ্বিতীয় স্থানেও আছেন বুসকেতস। বার্সেলোনা ও স্পেনের হয়ে জেরার্দ পিকের সঙ্গে বুসকেতস খেলেছেন ৬২০ ম্যাচ। এর মধ্যে বার্সার হয়ে তারা খেলেছেন ৫৩৩ ম্যাচে, ৮৭ ম্যাচ স্পেনের হয়ে।

পেশাদার ফুটবলের ইতিহাসে ৬০০-এর বেশি ম্যাচ একসঙ্গে খেলেছেন, এমন জুটি আর কেবল দুটি। বায়ার্ন মিউনিখের দুই তারকা ম্যানুয়েল নয়্যার ও টমাস মুলার একসঙ্গে ৬১১ ম্যাচ খেলেছেন। দুজনেই এখনও অবশ্য খেলে যাচ্ছেন, তবে ভিন্ন ক্লাবে। মেসি-বুসকেতস জুটির রেকর্ডটা তাই ভাঙছে সা সহজেই।

১৯৬৫ থেকে ১৯৭৯ পর্যন্ত ৬১১ ম্যাচ খেলেছেন গার্ড মুলার ও মেয়ারও।