রোনালদো ও রোনালদো জুনিয়র একই দিনে গোল উৎসবে মাতলেন

whatsapp sharing button

একই দিনে গোলের উৎসবে মাতলেন বাবা-ছেলে—ক্রিস্তিয়ানো রোনালদো ও তার ছেলে রোনালদো জুনিয়র। ফুটবলে রোনালদো পরিবারের জন্য ছিল আনন্দঘন এক দিন।

তুরস্কে চলমান ফেডারেশনস কাপে শনিবার ওয়েলসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দলের জার্সিতে প্রথম গোল করেন রোনালদো জুনিয়র। কদিন আগেই স্বাগতিক তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়েছিল।

এর কয়েক ঘণ্টা পর রাতে আল ফায়হার বিপক্ষে আল নাস্‌রের ২–১ ব্যবধানের জয়ে দুটি গোলই করেন ৪০ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো বাবাও রাখলেন নিজের স্বাক্ষর। শুরুতে পিছিয়ে পড়লেও ৩৭তম মিনিটে কাছ থেকে শটে দলকে সমতায় ফেরান তিনি। আর যোগ করা সময়ের চতুর্দশ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন রোনালদো।

ক্লাবের হয়ে টানা পাঁচ ম্যাচে গোল পেয়েছেন তিনি, চলতি লিগে তার গোল এখন আটটি। সাত ম্যাচে সর্বোচ্চ ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আল নাস্‌র।