ধানমন্ডি ৩২- এ বুলডোজার নিয়ে যাওয়ায় ছাত্র-জনতাকে ‘রাজাকার’ বললেন শাওন

whatsapp sharing button

শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবন ৩২ নম্বর অভিমুখে বুলডোজার নিয়ে প্রবেশ করা ছাত্র-জনতাকে রাজাকার আখ্যা দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সোমবার (১৭ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্ষোভ জানিয়েছেন তিনি।

অভিনেত্রী লিখেছেন, ‘মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী!!’ 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে দুটি বুলডোজার আনা হয়। এক দল জনতা এগুলোর সঙ্গে যাচ্ছেন।

পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক বলেন, ‘আমরা কোনোমতে কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।’