বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের জন্য সতর্কতা জারি: চীনা দূতাবাস।

whatsapp sharing button

রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়ানোর মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর ঘোষিত কর্মসূচি ঘিরে বড় ধরনের সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। এরই জেরে বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের জন্য চরম সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।

দূতাবাসের কনস্যুলার বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়, “সম্প্রতি বাংলাদেশে একাধিক স্থানে হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটেছে।”এতে আরও বলা হয়, চলতি সপ্তাহেই জামায়াতে ইসলামী ও এর সহযোগী দলগুলো, এবং অন্যদিকে আওয়ামী লীগ ও অন্যান্যের পক্ষ থেকে বড় আকারের বিক্ষোভ ও সমাবেশ আয়োজনের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: “বাংলাদেশে অবস্থানরত সকল চীনা নাগরিকদের প্রতি পরামর্শ দেওয়া হচ্ছে যেন তাঁরা অত্যন্ত সতর্ক থাকেন, ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন করেন, এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে বিক্ষোভ, গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, বা ধর্মীয়ভাবে সংবেদনশীল স্থানগুলোর আশেপাশে যাওয়া এড়িয়ে চলেন।”