চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

whatsapp sharing button

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও প্রায় ৬১ হাজার মেট্রিক টন গম এনেছে। সোমবার (৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। দ্বিতীয় চালানের ৬০ হাজার ৮০২ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি অনুযায়ী জিটুজি (সরকারের সঙ্গে সরকার)-এর অধীনে এ গম কেনা হয়েছে। বাংলাদেশ এই চুক্তির আওতায় মোট চার লাখ ৪০ হাজার টন গম আমদানি করবে। যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ টন গম গত ২৫ অক্টোবর দেশে এসেছিল।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত তা খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ।