নারী বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ভারত চ্যাম্পিয়ন

whatsapp sharing button

ইতিহাস গড়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তারা জিতেছে নিজেদের প্রথম আইসিসি নারী বিশ্বকাপ। ঠিক দুই বছর আগে এই ভারতের মাটিতেই এক স্বপ্নভঙ্গের শিকার হয়েছিল ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ।

গ্যালারিতে বসে যখন দেখলেন হারমানপ্রীত কর ও তার দল শিরোপার উল্লাসে মেতেছেন, তখন তার চোখ ভিজে গেল। সেই দৃশ্য পাপারাজ্জিদের চোখও এড়ায়নি। পুরো ম্যাচ জুড়েই টিভি ক্যামেরা বারবার ঘুরে গিয়েছে রোহিতের দিকে।

যখন শেফালি ভার্মা চার-ছক্কা মারছিলেন, তিনি হাসছিলেন। স্মৃতি মান্ধানার দারুণ শটে মাথা নেড়ে প্রশংসা করছিলেন। ম্যাচের টানটান মুহূর্তে তিনি ছিলেন পুরো মনোযোগী। কিন্তু যখন দীপ্তি শর্মা শেষ দক্ষিণ আফ্রিকান উইকেটটি তুলে নিলেন, তখন রোহিতের প্রতিক্রিয়া যেন পুরো ভারতের আবেগের প্রতিচ্ছবি হয়ে উঠল। তিনি উঠে দাঁড়িয়ে করতালি দিতে থাকলেন ।

মাঠে খেলোয়াড়রা যখন একে অপরকে জড়িয়ে ধরছিলেন, তখন গ্যালারিতে দাঁড়িয়ে থাকা রোহিতের সেই দৃশ্য যেন কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে গেল।