শনিবার (১২ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে।
এতে বলা হয়, ২০২৪ সালে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট ও ড্রোন শো প্রদর্শিত হবে।
অনুষ্ঠানের মধ্যে ‘জুলাই ওমেন’, ‘দীপক কুমার গোস্বামী’, ‘জুলাই বিষাদ সিন্ধু’, ‘জুলাই বীরগাথাঁ’ চলচ্চিত্রগুলো প্রদর্শনী ও শহীদ পরিবারের স্মৃতিচারণের পর ‘উইমেন ডে’ কনসার্টে সংগীত পরিবেশন করবেন সায়ান, ইলা লালা, এফ মাইনর, পারসা মাহজাবিন ও এলিটা করিম।
এরপর রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু চত্বরের ওপরে ড্রোন শো ‘জুলাই বিষাদসিন্ধু’ প্রদর্শিত হবে।