পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটার নিহত, সিরিজ খেলবে না আফগানিস্তান

whatsapp sharing button

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় স্থানীয় তিন ক্রিকেটার নিহতের ঘটনায় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। দেশটির অধিনায়ক রশিদ খানসহ শীর্ষ ক্রিকেটাররা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে জাতীয় মর্যাদার স্বার্থে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন খেলোয়াড়রাও।

হামলায় মারা যাওয়া তিন স্থানীয় ক্রিকেটার পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে টি–টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রশিদ লিখেছেন, আফগানিস্তানে সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় নারী, শিশু এবং এমন তরুণ ক্রিকেটাররা নিহত হয়েছেন, যারা একদিন নিজেদের দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছিল। ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে, যারা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়হয়, ‘হৃদয়বিদারক এ ঘটনায় আরগুন জেলার তিন ক্রিকেটার কবির, সিবঘাতুল্লাহ, হারুনসহ আরও পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন সাতজন। দুপুরে তারা পাকতিকা প্রদেশের রাজধানী শারানা শহরে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ এলাকায় ফিরে একত্র হওয়ার সময় হামলার শিকার হন তারা।’