বাংলাদেশ চালকের আসনে, লিড একশত ঊনসত্তর

whatsapp sharing button

আশা ছিল ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করবেন মাহমুদুল হাসান জয়। আগের দিনের ১৬৯ রানের সঙ্গে আর মাত্র দুই যোগ করেই আউট হয়েছেন। তাতে ডাবল সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে প্যাভিলিয়নে ফেরেন। পরে আরেক অপরাজিত ব্যাটার মমিনুল হকও ফিরেছেন দুই রান যোগ করে। তাতে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৪৭ রান। লিড দেড়শ ছাড়িয়ে হয়েছে ১৬১ রান।

১৬৯ রান নিয়ে দিন শুরু করা জয় তৃতীয় দিনের শুরুতেই ফেরেন। ফেরার আগে তার ব্যাটে আসে ১৭১ রান। তাদের দুজনের বিদায়ের পর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এই জুটি ভাঙে মুশফিক ২৩ রানে ফিরলে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তুলে নেন ক্যারিয়ারের ৬ষ্ঠ ফিফটি। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৬৯ বলে ৬১ রানে অপরাজিত আছেন তিনি। এছাড়া লিটন দাস অপরাজিত আছেন ২৪ বলে ১৯ রানে।

আয়ারল্যান্ডের হয়ে তৃতীয় দিনের শুরুতে প্রথম সাফল্য এনে দেন ব্যারি ম্যাকার্থি। তার বলে উইকেটের পেছনে লরকান টাকারকে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদুল হাসান জয়। এক ওভারের ব্যবধানে এই ম্যাকার্থির বলে আউট হন আগের দিনের সেট ব্যাটার মমিনুল হক। অভিজ্ঞ মুশফিকুর রহিম ফেরেন ম্যাথিউ হ্যামফ্রিজের বলে আউট হয়ে।