ভারত অলআউট, ৩০ রানে দক্ষিণ আফ্রিকার জয়

whatsapp sharing button

ভারতের শঙ্কাটা মধ্যাহ্ন বিরতির আগেই মাথাচাড়া দিয়ে উঠেছিল। ১০ রানে ২ উইকেট হারিয়ে ভারত প্রমাদ গুণছিল গেল বছর নিউজিল্যান্ড সিরিজের পুনরাবৃত্তির। শেষমেশ দক্ষিণ আফ্রিকা তাই করল। ভারতকে তাদেরই বিষে নীল করল রীতিমতো। সাইমন হারমার, কেশভ মহারাজদের স্পিনের ফাঁদে পড়ে ৯৩ রানে অলআউট হলো ভারত। আর তাতে মোটে ১২৩ রানের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকা জিতল ৩০ রানের ‘বিশাল’ ব্যবধানে।